ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এবার পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা সাব্বির

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা সাব্বির আহমেদ। ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই তিনি ছোট সাব্বির বলে পরিচিত। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন এই অভিনেতা। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাগুরার একটি বেসরকারি ক্লিনিকে অভিনেতার স্ত্রী নাসরুমা নাসির বিথি পুত্রসন্তানের জন্ম দেন।


বিষয়টি নিশ্চিত করে দেশের এক সংবাদমাধ্যমকে সাব্বির বলেন, ‘আলহামদুলিল্লাহ নবজাতক ছেলে ও ছেলের মা সুস্থ আছেন। ছেলের নাম রেখেছি শেখ মো. সায়ান আহমেদ। আমাদের প্রথম কন্যা সন্তানের নাম শেখ তাসনিম আহমেদ সাবিহা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 


২০২০ সালের ২০ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন সাব্বির। পরের বছর ২০ জুন তাদের প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে। উল্লেখ্য, এই অভিনেতা টিভি নাটকে যাত্রা শুরু করেন আরও প্রায় দেড় যুগ আগে। এরপর থেকে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। 


ads
ads
ads

Our Facebook Page